সত্য জানি, সত্য মানি এবং সত্যের সাথে থাকি। সকল খবর হোক সত্য ও নিরপেক্ষ।

সত্যকে অস্বীকার কারনে, গত চার দশকে জাতি হিসাবে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে পারিনি । স্বাধীনতার প্রায় অধ শতাব্দীতে জাতি তার কাঙ্তিত সাফল্য পায়নি।

মোর নাম এই বলে ক্ষ্যাত হোক – আমি তোমাদেরই লোক

যাদের অক্লান্ত পরিশ্রমে এ জাতি সমৃদ্ধিলাভ করেছে - আমরা তাদের ভুলব না । তোমরা অমর হয়ে থাকবে জাতীর ভাগ্যাকাশে। আমাদের ভালবাসা ও দোয়া রইল।

IT BD SOFT. একটি বিশ্বস্থ আইটি ট্রেনিং সেন্টার

------Pls visit http://itbdsoft.tk ------- কম্পিউটার শিক্ষা প্রসার ও বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষা হোক সবার জন্য উম্মুক্ত ও সহজলভ্য।

পযটন হোক – জাতীয় উন্নতির একমাত্র হাতিয়ার।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া। কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা, নীলগিরি সহ হাজারো দৃষ্টি নন্দন অপার সৌন্দার্য ছড়িয়ে আছে এ জমিনে – জানি ও সমৃদ্ধ করি দেশমাতৃকাকে।

IT BD SOFT. একটি বিশ্বস্থ আইটি ট্রেনিং সেন্টার

------Pls visit http://itbdsoft.tk ------- কম্পিউটার শিক্ষা প্রসার ও বিকাশে / এছাড়াও আমরা ডোমিন- হোষ্টিং বিক্রি /আপনার সাইটের ভিজিটর বাড়ানো / সাইটিকে কে গুগল টপে আনতে আমাদের সাহায্য নিন।

Saturday, February 13, 2016

আসলে বিশ্ব ভালোবাসা দিবস কি ?

আসলে বিশ্ব ভালোবাসা দিবস বলতে কিছু নেই 

******** শফিক রেহমান *********

প্রখ্যাত সাংবাদিক ও উপস্থাপক। সাংবাদিকতার খ্যাতিতে আড়ালে চলে যায় তার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরিচয়। বহুমাত্রায় খ্যাতিমান শফিক রেহমান বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রচলক হিসেবেও পরিচিত। 

তার সম্পাদিত যায়যায়দিন পত্রিকাটি এ দিবসটি জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজ বাসায় মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে শফিক রেহমান কথা বলেছেন ভালোবাসার আদ্যপান্ত নিয়ে।

১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত লন্ডনে নির্বাসিত থাকার সময় ভালোবাসা দিবস উদযাপন হতে দেখেছেন শফিক রেহমান। তিনি জানান, যদিও আশির দশকের তুলনায় নব্বইয়ের দশকে এটা খুব বেশি উদযাপন হওয়া শুরু হয়।

Thursday, February 4, 2016

হাঁটু ব্যথা নিরাময় দিনে দুটি ব্যায়াম

হাঁটু ব্যথায় দিনে দুটি ব্যায়াম



বয়স বাড়লে একটু-আধটু হাঁটু ব্যথা হতেই পারে। তবে এমন ব্যথায় যাঁরা ভুগছেন, তাঁরা বিশেষ কিছু ব্যায়াম করলে উপকার পাবেন।

এই ব্যায়ামগুলোর যেকোনোটিই সারা দিনে দুটি বা তিনটি আলাদা সময়ে করা যাবে, প্রতিবার ব্যায়ামটি করতে হবে ৫-১০ বার। 

*
দুই হাঁটু সোজা করে পা দুটি টান টান অবস্থায় রাখুন। এভাবে ১০ সেকেন্ড থাকুন। তারপর পা দুটি স্বাভাবিক অবস্থায় রেখে বিশ্রাম নিন। ৫-১০ বার ব্যায়ামটি করুন। শুয়ে বা বসে কিংবা অফিসে কাজের ফাঁকেও এই ব্যায়াম করতে পারেন।

*
একটি তোয়ালে ভাঁজ করে নিয়ে গোড়ালির নিচে চাপ দিয়ে রেখে শুয়ে থাকুন ১০ সেকেন্ড। এরপর পায়ের চাপ কমিয়ে স্বাভাবিক হোন। একই পদ্ধতিতে ৫-১০ বার ব্যায়াম করুন।

*
হাঁটুর নিচে তোয়ালে ভাঁজ করে রেখে পায়ের পাতা টান টান করে শুয়ে থাকুন ১০ সেকেন্ডের জন্য। এরপর একই অবস্থানে থেকে পায়ের পাতা স্বাভাবিক রেখে বিশ্রাম নিন। এই পদ্ধতিতে ৫-১০ বার ব্যায়াম করুন।

*
চেয়ারের পেছনের উঁচু অংশে দুই হাত রেখে দাঁড়ান। একবার ডান হাঁটু ও পরের বার বাঁ হাঁটু ভাঁজ করুন। এভাবে ৫-১০ বার ব্যায়াম করুন।

*
চেয়ারের পেছনের উঁচু অংশে দুই হাত রেখে দাঁড়ান। পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকুন ১০ সেকেন্ড। এরপর স্বাভাবিকভাবে দাঁড়ান। এভাবে ৫-১০ বার করুন।

সূত্র :  অধ্যাপক সোহেলী রহমান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

Wednesday, January 20, 2016

লেবু : রোগ সারায়, সুন্দর রাখে

লেবু : রোগ সারায়, সুন্দর রাখে

খুব পরিচিত একটি খাবার। লেবুর ভিতর থেকে বাইরের খোসা পর্যন্ত পুরোটাই অনেক গুণে গুণান্বিত। ওজন কমানো থেকে শুরু করে মুখের রুচি ফিরিয়ে আনতে লেবুর জুড়ি নেই। জেনে নিন লেবুর গুণাগুণ ও তার বহুমাত্রিক ব্যবহার সম্পর্কে।

শরীরের জীবাণু ধ্বংস করা : সকাল বেলা খালি পেটে এক কাপ কুসুম গরম লেবুপানি পান করা শরীরের জন্য অনেক উপকারী। এতে আপনার শরীরের অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। কারণ লেবুর রস শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে। এ ছাড়া আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় লেবু।

Wednesday, December 30, 2015

JSC, PSC, Result 2015

JSC,  PSC, Result 2015

JSC, JDC, PSC, & Ebtedayee রেজাল্ট ‘১৫ পাওয়ার সহজ  উপায়



JSC, PSC, JDC & Ebtedayee  চারটি পাবলিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে।
সকাল সাড়ে ১০টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হবে।
পরে বেলা সাড়ে ১২টার দিকে পিইসি এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেয়া হবে।
বেলা দেড়টার দিকে আসবে জেএসসি ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার পর দুই মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
চার পরীক্ষা মিলে ফল পাবে মোট প্রায় ৫৬ লাখ পরীক্ষার্থী। ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় ২২ নভেম্বর। এতে মোট পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।
মোবাইলে SMS এর মাধ্যমে JSC, PSC, JDC & Ebtedayee Result 2015 জানার নিয়মঃ

প্রাথমিক সমাপনী পরীক্ষার রেজাল্টঃ

DPE<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2015
ইবতেদায়ি সমাপনী পরীক্ষার রেজাল্টঃ EBT<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2015

জেএসসি পরীক্ষার রেজাল্টঃ

JSC <space> First 3 letters of board <space> Roll Number <space> 2015

জেডিসি পরীক্ষার রেজাল্টঃ

 JDC <space> MAD <space> Roll Number <space> 2015
এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

অনলাইনে JSC, PSC, JDC & Ebtedayee Result 2015 সংগ্রহের নিয়মঃ


ইন্টারনেটেও বা অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) জেএসসি-জেডিসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) ও টেলিটক মোবাইলের ওয়েবসাইটে (dperesult.teletalk.com.bd) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী ফল পাওয়া যাবে।    

Sunday, December 6, 2015

দুই কক্ষ বিশিষ্ট সংসদ করার সুপারিশ

দুই কক্ষ বিশিষ্ট সংসদ করার সুপারিশ

গণতন্ত্র বিষয়ক সেমিনারে বক্তারা

গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সুপারিশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। গণতন্ত্র বিষয়ক এক সেমিনারে তাঁরা বলেন, জনসংখ্যা বেশি হওয়ায় নির্বাচনী আসনসংখ্যা বাড়িয়ে ৫০০ করা যেতে পারে। এছাড়া জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট করার সুযোগ রাখা যেতে পারে। 

বক্তারা গণতন্ত্র সুদৃঢ় করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীন, শক্তিশালী ও নির্দলীয় ভূমিকা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নেয়ার সুপারিশ করেন।

Thursday, November 26, 2015

২০১৬ সালের ছুটির তালিকা

২০১৬ সালের ছুটির তালিকা 

দেশের সব সরকারি, আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ২০১৬ সালের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়। 

সাধারণ ছুটি (পাবলিক হলিডে): শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্রুয়ারি-১ দিন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, ১৭ মার্চ-১ দিন; স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৬ মার্চ-১ দিন;